কারফিউ চলাকালে কেউ ঘর থেকে বের হতে পারবেন না (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বুধবার পর্যন্ত কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক: জননিরাপত্তা অর্ডিন্যান্সের ১৬ ধারা মেনে শ্রীলঙ্কায় যে কারফিউ দেওয়া হয়েছে তা আজ দেশটির স্থানীয় সময় সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল। তবে তা বৃদ্ধি করে আগামীকাল বুধবার (১১ মে) সকাল ৭টা পর্যন্ত করা হয়।

এতে বলা হয়, কারফিউ চলাকালে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বাড়ি থেকে বের হওয়া যাবে।

শ্রীলঙ্কার পর্যটন বিভাগ জানায়, বেড়াতে আসা বিদেশিদের ট্রাভেল ডকুমেন্টকে তাদের কারফিউ পাস হিসেবে গণ্য করা হবে।

এ ছাড়াও, বিদেশিদের তাদের হোটেলের আশে-পাশে থাকার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: ইকুয়েডরে কারাগারে সংঘর্ষে নিহত ৪৩

১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। কয়েক মাস ধরে খাবার, জ্বালানি এবং ওষুধের তীব্র সংকটে ভুগছে দেশটি। ভয়াবহ বিদ্যুৎবিভ্রাটের কবলে রয়েছে সাধারণ মানুষ। এর প্রতিবাদেই এক মাসেরও বেশি সময় ধরে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে সাধারণ মানুষ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা