সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানের জুবায় বিক্ষোভ থেকে লুটপাটের ঘটনায় কারফিউ জারি করেছে দেশটির পুলিশ।

আরও পড়ুন : ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সুদানের একটি শহরে দক্ষিণ সুদানের ২৯ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভকারীরা সুদানের মালিকানাধীন বেশ কয়েকটি দোকানে লুটপাট চালায়।

রাজধানী ও অন্যান্য শহরে নতুন করে বিক্ষোভ শুরু হওয়ার পর দেশটির পুলিশপ্রধান আব্রাহাম মানইউয়াত বলেছেন, পাল্টা ব্যবস্থা হিসেবে আমরা সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারির নির্দেশ দিয়েছি।

আরও পড়ুন : গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই

পুলিশপ্রধান বলেন, এ পদক্ষেপ সরকারি এবং বেসরকারি সম্পত্তির সুরক্ষার জন্য নেওয়া হয়েছে।

দক্ষিণ সুদান ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভ করে। এরপর থেকে দেশটিতে অস্থিতিশীলতা চলছেই। নানা সহিংসতা এবং চরম দারিদ্র্যের মুখোমুখিও হয়েছে। সম্প্রতি ভয়াবহ বন্যা এবং খরার কারণে অবস্থা আরও শোচনীয় হয়েছে।

আরও পড়ুন : টিউলিপকে ‘দুর্নীতিবাজ’ উপাধি দিলেন

শুক্রবার জুবা শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে সকালে শহরের পাশাপাশি বোর, আওয়েল এবং ওয়াউ শহরে নতুন করে বিক্ষোভ শুরু হয়।

এ অবস্থায় দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা