সংগৃহীত ছবি
জাতীয়

উন্নয়নের নামে লুটপাট হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে উন্নয়ন বলতে যেটা বোঝা যায় সেটা প্রন্তিক অঞ্চলের উন্নয়ন। বিগত দিনে প্রন্তিক অঞ্চলের উন্নয়ন হয়নি। বিগত সরকার নিজেদের মধ্যে টাকা লুটপাট করার জন্য বড় বড় প্রকল্প নিয়ে লুটপাট করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন : অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে

শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভোলার মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নের ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

ড. এম সাখাওয়াত বলেন, বিগত সরকারের আমলে বিচ্ছিন্ন মনপুরা উপজেলার নদী ভাঙন বন্ধের জন্য হাজারও কোটি টাকার প্রকল্প নিয়েছে। কিন্তু এখনও মনপুরার ভাঙন বন্ধ হয়নি।

আরও পড়ুন : চূড়ান্ত হচ্ছে নদ-নদীর তালিকা

উপদেষ্টা আরও বলেন, মনপুরা, ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন নতুন আধুনিক ঘাট নির্মাণ করা হচ্ছে। মনপুরায় ফেরি চলাচল চালু করারও পরিকল্পনার কথা জানান তিনি।

ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে উপদেষ্টা ঢালচরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করে। পরে তিনি মনপুরা উপজেলার রামনেওয়াজ, হাজির হাট লঞ্চঘাট পরিদর্শন করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেয়েছেন ২১৩৭ জন

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক...

কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়নের ন...

রাজধানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গার্মেন্টেসে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা