য় হাজারীবাগের একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের একর ঝুলন্তকরেছে। 
জাতীয়

ইডেনের ছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় হাজারীবাগের ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: জুলাই ঘোষণাপত্রের অভিমত চেয়েছে প্রেস উইং

শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম পুষ্পিতা বিশ্বাস (২১)। তিনি ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের ১ম বর্ষের ছাত্রী। তিনি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে। বর্তমানে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসায় থাকতেন।

নিহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা জগদীশ জানান, গত রাতে হাজারীবাগের মহিলা হোস্টেলের একটি রুমে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন পুষ্পা। পরে অন্যান্য ছাত্রীরা তাকে ঝুলন্ত দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে অচেতন অবস্থায় পুষ্পাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে জানান।

আরও পড়ুন: বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ গ্রেফতার

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কোনো কারণ তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা