প্রবাস

মালয়েশিয়ায় ৫১ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা অভিবাসীদের ধরতে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে ৭০৪ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এরমধ্যে ৬৩৭ জন ইউএন কার্ডধারী। বাকি ৫১ জন অভিবাসীর কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করা হয়।

আরও পড়ুন: শুভকে ছাড়া কিচ্ছু ভাবতেই পারি না

আটক ৫১ জনের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিক রয়েছেন। তবে আটকদের মধ্যে কোন দেশের কতজন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইউএন কার্ডধারী ৬৩৭ জনকে আটক করা হবে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সময় শুক্রবার (২৭ মে) রাতে মালয়েশিয়ার ক্লাং পাছার বেসার মেরু এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব (কেডিএন) দাতুক সেরি ওয়ান আহমেদ দাহলান বিন হাজি আব্দুল আজিজ ও অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজাইমি বিন দাউদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পথশিশুকে বিয়ে দিল গান্ধি আশ্রম ট্রাস্ট

এদিকে, ইউএন শরণার্থী কার্ডের বিধান নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযানে বেশ কয়েকজন ইন্দোনেশিয়ান নাগরিকের কাছেও শরণার্থী কার্ড পাওয়ার পর জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) কার্যক্রমও প্রশ্নের মুখে পড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদ্দিন সাংবাদিকদের বলেছেন, অভিবাসন বিভাগের অভিযানের সময় ইউএনএইচসিআরের দেওয়া শরণার্থী কার্ড বেশ কয়েকজন ইন্দোনেশিয়ান নাগরিকের কাছেও পাওয়া গেছে।

আরও পড়ুন: ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্রে বিএনপি

অন্যদিকে, গত মাসে কেদাহের একটি অভিবাসন আটক কেন্দ্র থেকে ৬০ জন রোহিঙ্গা পালিয়ে যান। তারা এখনো পলাতক। এসব রোহিঙ্গা শরণার্থীদের গ্রেফতারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদিন বলেন, গত ২০ এপ্রিল রোহিঙ্গা শরণার্থী অস্থায়ী আটক ডিপো থেকে ৫২৮ জন রোহিঙ্গা পালিয়ে যায়। ডিপোর কাছাকাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়। অন্যরা পলাতক। ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে, পাইকারি বাজারসহ যেসব এলাকায় রোহিঙ্গাদের আনাগোনা বেশি, সেসব এলাকায় যেন অভিযান অব্যাহত রাখা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে অভিযান চা...

নোয়াখালীতে হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরি...

জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা এখন তীব্র রাজন...

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি&r...

৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান মুন্সীগঞ্জ বিএনপি নেতার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা