সংগৃহীত ছবি
বাণিজ্য

মিয়ানমার-ভারত থেকে এলো চাল

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত সাড়ে ৭ হাজার মেট্রিক টন চাল নিয়ে এমভি আলফা জাহাজ দুটি চট্টগ্রাম এবং মংলা বন্দরে পৌঁছেছে।

আরও পড়ুন : প্রোগ্রামের চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ

শুক্রবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানান।

ইমদাদ ইসলাম বলেন, জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন : আকাশ পথে হঠাৎ অসুস্থ বাবর

এ ছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত আট হাজার ৫০০ এবং ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে আরও দুটি জাহাজ শনিবার ও রোববার মংলা বন্দরে পৌঁছাবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত বুধবার ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা ৩৭ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা