প্রবাস

খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

সান নিউজ ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, চলতি মাসের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে।

আরও পড়ুন: এলপি গ্যাসের দাম করল

তিনি বলেন, বাজার খুলে গেছে। আমরা এখন প্রস্তুত আছি। জুন মাসের ভেতরেই কর্মী যাওয়া শুরু হবে।

বৃহস্পতিবার (২ মে) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারের জট খুলতে সকালে বৈঠক করেন ঢাকা ও কুয়ালালামপুরের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কর্মকর্তারা। এরপর ঢাকায় সফররত মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভাননের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। দুই বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করা হয়।

ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন জানান, মিটিং সম্পন্ন করেছি চমৎকারভাবে। আমরা যে এমওইউ সম্পাদন করেছি, তার ইমপ্লিমেন্টের জন্য প্রথম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং ছিল এটি। এমওইউতে যে পদ্ধতি বর্ণনা করা আছে, বাংলাদেশ তাদের রিক্রুটিং এজেন্সির লিস্ট দেবে। তারা তাদের নিয়ম অনুযায়ী বাছাই করবে।

আরও পড়ুন: বিএনপি কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে

কস্ট অব মাইগ্রেশনের বিষয়ে মালয়েশিয়ার মন্ত্রী জানিয়েছেন, জিরো মাইগ্রেশন কস্ট নিয়ে কাজ করছেন তারা। এটা এমওইউতে যেভাবে আছে সেই অক্ষরে অক্ষরে যেন প্রতিপালিত হয় তার ব্যবস্থা নেওয়া হবে।

সচিব বলেন, মালয়েশিয়ার মন্ত্রী বলেছেন, আগামী এক বছরের মধ্যে অন্তত দুই লাখ মানুষ মালয়েশিয়ার বিভিন্ন ইকোনোমিক সেক্টরে যাবে। একইসঙ্গে নতুন অনেকগুলো সেক্টর আছে, যেগুলো এখনও ওপেন হয়নি, বাংলাদেশের জন্য সেগুলো ওপেন করতে তারা আন্তরিকভাবে চেষ্টা করবেন। একটি হচ্ছে সিকিউরিটি পারসোনাল আরেকটি হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কারস। এছাড়া আমাদের মন্ত্রণালয়ের যারা তালিকাভুক্ত হবেন, এ রকম তালিকা থেকেই তারা মেডিকেল সেন্টার ঠিক করবেন।

মুনিরুছ সালেহীন বলেন, কর্মীদের সর্বোচ্চ কল্যাণ কীভাবে নিশ্চিত করতে পারব, সেটাই আমাদের প্রথম প্রায়োরিটি। তাদের থাকার ব্যবস্থা হবে। যাবতীয় সোশ্যাল সিকিউরিটি দেওয়া হবে, যা মালয়েশিয়ান আইনে আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা