ফুয়াদ চৌধুরীর চলচ্চিত্রের প্রদর্শনী
প্রবাস

ফুয়াদ চৌধুরীর চলচ্চিত্রের প্রদর্শনী

সান নিউজ ডেস্ক : টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে শুক্রবার (১০ জুন) চলচ্চিত্র নির্মাতা ও দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী নির্মিত একটি ডকু-ড্রামা ও একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

আরও পড়ুন: ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত রোগী

চলচ্চিত্র প্রদর্শনীতে শহীদ মুক্তিযোদ্ধা এ এইচ এম মহি আলম চৌধুরীর উপর নির্মিত ৬০ মিনিটের ‘দুইটি যুদ্ধের একটি গল্প’ ডকু-ড্রামা এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে সহস্র বাহিনীর অসংখ্য সেনাদের বিচার বহির্ভূতভাবে হত্যার উপর নির্মিত ১৫ মিনিটের প্রামাণ্যচিত্র ‘গণফাঁসি ৭৭’ প্রদর্শিত হয়। ফুয়াদ চৌধুরী নির্মিত চলচ্চিত্র দুটির মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সহস্র বাহিনী বিশেষ করে বিমান বাহিনীর সদস্যদের উপর বিদ্রোহ দমনের অজুহাতে নির্মম অত্যাচারের বিষয়টি উঠে আসে।

চলচ্চিত্র দুটি প্রদর্শনীর পর এতে আলোচনায় অংশ নেন বাংলা সাহিত্যের স্বনামধন্য কবি আসাদ চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা ফুয়াদ চৌধুরী, সাবেক ছাত্র নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন এজিএস নাসিরুদ্দোজা ও নতুন দেশ এর প্রধান সম্পাদক এবং প্রকাশক শওগাত আলী সাগর।

আরও পড়ুন: শক্তি কাপুরের ছেলে গ্রেফতার

বক্তারা এমন দুটি বিষয়ের উপর চলচ্চিত্র নির্মাণের জন্য ফুয়াদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সাথে তাঁরা উল্লেখ করেন, ফুয়াদ চৌধুরীর এই কাজ দুটি বাংলাদেশের ইতিহাসের অমূল্য দলিল হিসেবে রয়ে যাবে এবং আগামী প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে।

নির্মাতা ফুয়াদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসের অনেক অকথিত অধ্যায় আছে যা সাধারণ মানুষ জানেন না। কিন্তু একটি সভ্য এবং সুন্দর দেশ গড়ে তুলতে হলে, এ বিষয়গুলো সবার সামনে আনা একান্ত প্রয়োজন। তিনি উল্লেখ করেন, এমন এক দায়িত্ববোধ থেকেই তিনি এ কাজ দুটি নির্মাণ করেছেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা