টরন্টোতে জিন্নাহ চৌধুরীর ছড়া আড্ডা
প্রবাস

টরন্টোতে জিন্নাহ চৌধুরীর ছড়া আড্ডা

সান নিউজ ডেস্ক : কানাডায় টরন্টোভিত্তিক আবৃত্তি সংগঠন ‘কণ্ঠচিত্রণ’ এর উদ্যোগে টরন্টো সফররত কবি ও ছড়াকার জিন্নাহ চৌধুরীর সঙ্গে প্রাণবন্ত এক ছড়া আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে প্রাণহানি

শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় বার্চমাউন্ট রোডের দুর্গাবাড়িতে এই ছড়া আড্ডা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী। এসময় কবি ও ছড়াকার জিন্নাহ চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং নিজের লেখা ছড়া পড়ে শোনান।

আরও পড়ুন: মায়ের বকুনিতে ছেলের আত্মহত্যা

বাচিক শিল্পী হিমাদ্রি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- গবেষক ও লেখক হাসান মাহমুদ, সাবেক সংবাদ পাঠক ও মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ মাসুদ, ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, টরন্টো দুর্গাবাড়ীর প্রেসিডেন্ট ড. সুশীতল চৌধুরী, সাংস্কৃতিক কর্মী তানভি হক।

কবি হোসনে আরা জেমি, নুসরাত জাহান চৌধুরী শাঁওলি, মুনিরা সুলতানা মিলি প্রমুখ কবিতা ও ছড়া পাঠ করেন। আলোচনায় বক্তারা মুক্তবুদ্ধি এবং প্রগতিশীল সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনে কবি ও ছড়াকার জিন্নাহ চৌধুরীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

আরও পড়ুন: ইরানে আকস্মিক বন্যায় নিহত ২২

কবি আসাদ চৌধুরী তার বক্তৃতায় সংগঠিতভাবে সাহিত্য ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, মুক্তবুদ্ধির যে কোনো চর্চাতেই প্রতিবন্ধকতা থাকে। সাহিত্যকর্মীদের সেগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা