ছবি: সংগৃহীত
প্রবাস

বাংলাদেশ থেকে ৪০০০ কর্মী নেবে গ্রিস

সান নিউজ ডেস্ক: প্রতি বছর বাংলাদেশ থেকে ৪ হাজার কৃ‌ষি কর্মী নে‌বে গ্রিস। চলতি বছরের ফেব্রুয়ারিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে দেশ‌টির সঙ্গে এক‌টি সমঝোতা চু‌ক্তি করে বাংলাদেশ। চু‌ক্তি‌টির অনুমোদন দিয়েছে গ্রিসের পার্লামেন্ট।

আরও পড়ুন: ক্ষমতা ভোগের বস্তু নয়

গণমাধ্যমে পাঠা‌নো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন এ তথ্য জানান।

ড. মো‌মেন ব‌লেন, গ্রিসের পার্লামেন্ট আমাদের স্বাক্ষরিত এমওইউ অনুমোদন করেছে। এই সংসদীয় অনুমোদনের মাধ্যমে শিগগিরই আইনি কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আমাদের ১৫-১৮ হাজার লোককে ভিসা দে‌বে তারা। এই কাঠামোর আওতায় প্রতি বছর বাংলাদেশ থেকে ৪ হাজার নতুন কৃষি শ্রমিক নে‌বে তারা।

এদিকে, গ্রিসের অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচি‌রের বরাত দি‌য়ে জার্মান গণমাধ্যম ড‌য়ে‌চে‌ ভেলের এক প্রতি‌বেদ‌নে বলা হয়, চুক্তি অনুযায়ী গ্রিস সরকার প্রতি বছর কৃষিখাতে চার হাজার মৌসুমি কাজের ভিসা দেবে।

আরও পড়ুন: শপথ নিলেন হামজা শাহবাজ

আগামী পাঁচ বছরে সর্বমোট ১৫ হাজার বাংলাদেশিকে এই ভিসা দেওয়া হবে। তারা বছরে নয় মাস গ্রিসে বসবাস ও কাজের সুযোগ পাবেন।

কৃষিখাতে ভিসা পাওয়া প্রত্যেক ব্যক্তিকে নয় মাস পর বাংলাদেশে ফেরত যেতে হবে, যা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার দায়বদ্ধ থাকবে। একজন ব্যক্তি এভাবে বছরে নয় মাস করে সর্বোচ্চ পাঁচ বছর গ্রিসে বৈধ অভিবাসী হিসেবে কাজ করতে পারবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা