সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গ্রিক উপকূলে ৮৪ অভিবাসী উদ্ধার

আন্তজাতিক ডেস্ক: গ্রিসের উপকূলে ৮৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে । ওই সময় অভিবাসীদের পাচারে জড়িত সন্দেহভাজন ৪ ব্যক্তিকে আটক করেছে উপকূলরক্ষীরা।

আরও পড়ুন: পিটিআই নেতাকে গুলি করে হত্যা

রোববার (১১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার ক্রিতি দ্বীপে আসা আলাদা দুটি অভিবাসী নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে দেশটির উপকূলরক্ষীরা।

প্রথম ঘটনায় ক্রিতি দ্বীপের দক্ষিণে ৪৬ নটিক্যাল মাইল (৮৫ কিলোমিটার) দূরে আসা একটি নৌকা যান্ত্রিক ত্রুটির কারণে ঝুঁকিতে পড়েছে বলে হেলেনিক উপকূলরক্ষীদের সতর্ক করা হয়।

আরও পড়ুন: ফিলিপাইনে ভূমিধস, নিহত বেড়ে ৬৮

এ তথ্যের ভিত্তিতে ওই অঞ্চলে অভিযান চালিয়ে একটি অভিবাসী নৌকা খুঁজে পেয়েছিল গ্রিক নৌবাহিনীর একটি ফ্রিগেট। অভিযানে মোট ৭২ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৫৪ জন পুরুষ এবং ১৪ জন অভিভাবকহীন নাবালক। তাদের সবাইকে উদ্ধারের পর ক্রিতি দ্বীপে নিয়ে আসা হয়। নৌকাটি লিবিয়ার তব্রুক বন্দর থেকে রওনা হয়েছিল বলে নিশ্চিত করেছে উপকূলরক্ষীরা।

জিজ্ঞাসাবাদ শেষে উপকূলরক্ষীরা ৩০ এবং ১৮ বছর বয়সী দুজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অভিবাসীদের নিয়ে আসা নৌকাটির চালকের ভূমিকায় থাকার অভিযোগ আনা হয়েছে।

অভিবাসীরা গ্রিক কর্তৃপক্ষকে জানান, তারা গ্রিসে পৌঁছাতে পাচারকারীদের জনপ্রতি ২-৪ হাজার মার্কিন ডলার সমমানের অর্থ প্রদান করেছে।

আরও পড়ুন: গুপ্তচরদের ছেড়ে দিলো কাতার

এথেন্স বলেছেন আটক ২ব্যক্তির বিরুদ্ধে একটি গ্যাং গঠন, অভিবাসীদের গ্রিসে বেআইনি প্রবেশে সহায়তা করা ও তাদের জীবনকে ঝুঁকিতে ফেলার অভিযোগ আনা হবে ।

তবে সবগুলো ঘটনায় উদ্ধার হওয়া অভিবাসী ও পাচারকারীদের জাতীয়তা ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর তথ্যমতে, গত বছর ৪১ হাজার ৫৬১ জন অনিয়মিত অভিবাসী সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছিল। ২০২২ সালে এ সংখ্যাটি ছিল ১২ হাজার ৭৫৮ জন।
সূত্র : ইনফোমাইগ্রেন্টস

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়...

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন জাপানের ড. আতসুশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়া...

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন...

বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনার পর শহরটির সব স্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা