ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিপাইনে ভূমিধস, নিহত বেড়ে ৬৮

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে দাভাও দে ওরো প্রদেশে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। প্রায় এক সপ্তাহ সোনার খনিসমৃদ্ধ একটি গ্রামে ওই বিপর্যয়ের পর এখনো ৫১ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় হতাহত ৬

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সেখানে আর কারও বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। ভূমিধসের ৬০ ঘণ্টা পর সর্বশেষ ৩ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনাকে ‘অলৌকিক’ বলে দাবি করেন উদ্ধারকর্মীরা।

দাভাও দে ওরো প্রদেশের দুর্যোগ সংস্থার কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি জানান, শিশুটিকে উদ্ধারের ঘটনা উদ্ধারকারীদের মনে আশা জুগিয়েছে। তবে এখন আর কাউকে জীবিত উদ্ধারের আশা খুবই ক্ষীণ।

এর আগে গত ৬ ফেব্রয়ারি ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের দাভাও দে ওরো প্রদেশের খনিসমৃদ্ধ গ্রাম মাসারোয় ভয়াবহ এ ভূমিধস ঘটে। এতে কমপক্ষে ৩১ জন আহত হন। এখনো অনেকেরই কোনো খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন: পিটিআই নেতাকে গুলি করে হত্যা

ভূমিধসে খনি শ্রমিকদের পরিবহনে ব্যবহৃত ৩ টি বাস ও জিপ গাড়ি কাদায় আটকে যায়। বাসগুলোতে থাকা ২৮ জন শ্রমিকের মধ্যে মাত্র ৮ জন বেরিয়ে আসতে পেরেছিলেন। এ দুর্ঘটনায় গ্রামটির অনেক বাড়িঘরও ধ্বংস হয়েছে।

ম্যাকাপিলি আরও জানান, ২০০৭ ও ২০০৮ সালে ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত এলাকাটিকে ‘নো বিল্ড জোন’ বা স্থাপনা তৈরি করা যাবে না বলে ঘোষণা করা হয়। পুনর্বাসনের ব্যবস্থা করার পরও এলাকাবাসীকে এ স্থান ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা আবারও ফিরে আসে।

সম্প্রতি ফিলিপাইনের এ অঞ্চলে ভূমিকম্প, ভূমিধস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বেড়েছে। ভূমিধসের আশঙ্কায় মাসারা ও আশপাশের ৪ টি গ্রামের শত শত পরিবার বাড়িঘর ছেড়ে জরুরি কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সেই সাথে বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা