ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পিটিআই নেতাকে গুলি করে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চৌধুরী মুহাম্মদ আদনান নামের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ২০১৮ সালে পিটিআই থেকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন: ফিলিপাইনে ভূমিধস, নিহত বেড়ে ৬৮

সোমবার (১২ ফেব্রুয়ারি) দেশটির রাওয়ালপিন্ডি শহরের সিভিল লাইন এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ওই পিটিআই নেতা এবারের নির্বাচনে জাতীয় পরিষদের রাওয়ালপিন্ডির এনএ-৫৭ আসন ও পাঞ্জাব প্রাদেশিক পরিষদের পিপি-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাওয়ালপিন্ডি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ব্যক্তিগত শত্রুতা থেকে আদনানকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে আদালতে হাজির করা হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় হতাহত ৬

এর আগেও পাকিস্তানে নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও ২ পিটিআই কর্মী নিহত হয়েছেন। গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোট কারচুপির অভিযোগে খাইবার পাখতুনখাওয়ার শিংলা এলাকায় পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভের সময় গুলি চালায় পুলিশ। এ সময় ২ জন নিহত হন। আহত হন আরও ১২ জন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দমন-পীড়নের মধ্যেও এ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে চমক দেখিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

আরও পড়ুন: ক্ষমতা ভাগাভাগির কথা ভাবছে নওয়াজ-ভু্ট্টো

নির্বাচনের ২৬৪ আসনের ঘোষিত ফলে দেখা গেছে, তারা পেয়েছেন সর্বোচ্চ ৯৩টি আসন। দেশটির কোনো দলই এককভাবে সরকারের গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রার্থী খুন হওয়ায় একটি আসনে ভোট স্থগিত রয়েছে। সূত্র: ডন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা