হামজা শাহবাজ
আন্তর্জাতিক

শপথ নিলেন হামজা শাহবাজ

সান নিউজ ডেস্ক: পাকিস্তান মুসলিম লিগ-কায়েদের (পিএমএল-কিউ) ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) যৌথ প্রার্থী চৌধুরী পারভেজ এলাহির বিরুদ্ধে নাটকীয়ভাবে তিন ভোটে জয়ের পর পিএমএল-এন নেতা হামজা শাহবাজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। জিও নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধবিরতি নয়

শনিবার (২৩ জুলাই) তার শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হামজা শাহবাজ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে।

পাঞ্জাবের গভর্নর বালিগ উর রহমান অবশেষে হামজা শাহবাজকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানটি গভর্নর হাউজে অনুষ্ঠিত হয় এবং এতে পিএমএল-এন নেতাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নির্বাচনে পারভেজ এলাহি শুক্রবার (২২ জুলাই) পিএমএল-এন-এর হামজা শাহবাজের কাছে হেরে যান। পাঞ্জাব প্রাদেশিক আইনসভার ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারি পিএমএল-কিউ সদস্যদের ভোট গণনা করা হয়নি বলে রায় দেওয়ার পর এ ঘটনা ঘটে।

ডেপুটি স্পিকার মাজারির মতে, হামজা ১৭৯ ও এলাহি ১৭৬ ভোট পেয়েছিলেন। তবে এলাহির নিজের দলের ১০ ভোট গণনা করা হয়নি।

আরও পড়ুন: নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়

ডেপুটি স্পিকার দোস্ত মাজারির পিএমএল-কিউ ভোট প্রত্যাখ্যান করার বিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নির্বাচনের রায়ের পর, পিটিআই ও পিএমএল-কিউ নেতারা একটি পিটিশন দাখিল করার কথা জানান।

এদিকে, পিটিআই নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন।

এর আগে, পাঞ্জাবে প্রাদেশিক পরিষদের উপ-নির্বাচনে বড় জয় পায় ইমরান খানের দল পিটিআই। রোববার অনুষ্ঠিত উপ-নির্বাচনে ২০টি আসনের মধ্যে ১৫টিতেই জয় পায় পিটিআই।

আরও পড়ুন: কে-টু জয় করলেন ওয়াসফিয়া

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটের আগে পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী সারওয়ারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে চৌধুরী মুহাম্মদ সারওয়ারের কাছে উসমান বুজদার তার পদত্যাগপত্র দাখিল করেন এবং মুখ্যমন্ত্রীর পদটি খালি হয়।

পাকিস্তানের চারটি প্রদেশ হলো বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব ও সিন্ধু। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো পাঞ্জাব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে হলে ৩৭১ ভোটের মধ্যে ১৮৬টি ভোটের প্রয়োজন। যেখানে পিটিআই’র আছে ১৮৩ জন আইনপ্রণেতা। পিএমএল-কিউ’র আছে ১০, পিএমএল-এন’র আছে ১৬৬ এবং পিপিপি’র আছে সাতজন আইনপ্রণেতা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা