সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে হামলায় ১১ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ডাকাতদের অতর্কিত হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

আরও পড়ুন : হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানা গেলো

শুক্রবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পাঞ্জাবের রহিম ইয়ার খানের মাচকা এলাকার নদীতীরবর্তী এলাকায় ডাকাতদের অতর্কিত হামলায় ১১ পুলিশ সদস্য নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন : ত্রিপুরায় বন্যায় নিহত ১৯

আক্রমণে ১১ জন পুলিশ সদস্য নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন বাহাওয়ালপুর আঞ্চলিক পুলিশ অফিসার (আরপিও) রায় বাবর সাইদ।

পাঞ্জাব পুলিশ জানায়, দুটি পুলিশ ভ্যান রহিম ইয়ার খানের নদী মাচকা এলাকায় সাপ্তাহিক দায়িত্ব থেকে ফিরে আসার সময় একটি যানবাহনে ত্রুটি দেখা দেয়। এরপর একপর্যায়ে এটিতে হঠাৎ রকেট হামলা হয়।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং পাঞ্জাব পুলিশ প্রধান তাদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ হুঁশিয়ারি দিয়ে জানান, এই ঘটনার ‘প্রতিশোধ’ নেওয়া হবে। তিনি বলেন, পুলিশ সদস্যদের ত্যাগ সর্বদা স্মরণ করা হবে।

আরও পড়ুন : লোহিত সাগরে ফের হামলা

নিখোঁজ পুলিশ সদস্যদের উদ্ধারে অবিলম্বে ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে এ বিষয়ে আইজি আনোয়ারের কাছে তাৎক্ষণিক প্রতিবেদন চেয়েছেন মুখ্যমন্ত্রী মরিয়ম।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নদীতীরবর্তী এলাকায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা সহ্য করা হবে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা