সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লোহিত সাগরে ফের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরে আবারও হামলার ঘটনায় গ্রিসের পতাকাবাহী ১টি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। এই ঘটনার পরে ট্যাংকারটি থেকে ২৫ ক্রুকে মেম্বারকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) গ্রিক শিপিং মন্ত্রণালয় ও যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানান, বুধবার সকালে তেলবাহী ট্যাংকারটি ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহ থেকে প্রায় ৭৭ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থান করছিল। এই সময় ২টি ছোট নৌকায় ১ ডজনেরও বেশি লোক ট্যাংকারটির ওপর হামলা চালায়। এরপর জাহাজটিতে একাধিক প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় ৫০ ফিলিস্তিনি নিহত

ইউকেএমটিও জানায়, প্রথমে ২ পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটেকিন্তু ২য় বারের হামলায় ট্যাংকারটিতে আগুন ধরে যায়। এই সময় ট্যাংকারটির ইঞ্জিন বন্ধ হয়ে সাগরে ভাসতে থাকে।

অপরদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ সময় তাদের দাবি, ফিলিস্তানের গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত ইসরায়েল সংশ্লিষ্ট যেই কোনো ধরনের কার্গো জাহাজে হামলা চালানো হবে।

এরই অংশ হিসেবে লোহিত সাগরে প্রায়ই হামলা চালাচ্ছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি। এর ফলে এখন পর্যন্ত বেশ কয়েকটি কার্গো জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়াও ওই পথে বাণিজ্যিক জাহাজ চলাচল অনেকটাই কমেছে।

আরও পড়ুন: ভারতে বিস্ফোরণে নিহত ১৭

গত (৭ অক্টোবর) থেকেই ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজায় ৪০,২২৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও আহত হয়েছে ৯২,৯৯১ জন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা