ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাবে রেড এলার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি (পিডিএমএ) আজ সোমবার (১৯ মে) থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা হিসেবে রেড এলার্ট জারি করেছে। রেড এলার্ট জারি করে বলা হয়েছে, পাঞ্জাবের প্রধান শহর এবং সমতল অঞ্চলে চলমান তাপপ্রবাহ তীব্র হতে পারে।

পিডিএমএ’র মুখপাত্র তীব্র আবহাওয়ার সময় বাসিন্দা এবং দর্শনার্থীদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি খোলা বা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার এবং সরকারি ভ্রমণ পরামর্শ অনুসরণ করতে বলা হয়েছে।

তবে পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) সন্ধ্যা ও রাতে গিলগিট-বালতিস্তান, উচ্চ খাইবার পাখতুনখোয়া, কাশ্মীর এবং তাদের সংলগ্ন পাহাড়ি অঞ্চলে কিছু জায়গায় তীব্র বাতাস এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে।

এতে বলা হয়েছে, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, সিন্ধু এবং বেলুচিস্তানে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং কিছু এলাকায় সন্ধ্যা ও রাতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টিপাত হতে পারে।

সূত্র : জিও টিভি

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা