সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত করে দেশটির নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মার্ক কার্নি।

রোববার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম।

আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ২৫

এদিকে, দেশটির লিবারেল পার্টির ভোটাভুটিতে বাছাই করা হয় নতুন নেতা। এ সময় দলীয় সদস্যদের ভোটে তিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একচেটিয়া জয় পান ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর কার্নি। তিনি ১,৩১,৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন মাত্র ১১,১৩৪ ভোট।

অপরদিকে, আগামী অক্টোবরে দেশটির জাতীয় নির্বাচনে লিবারেল পার্টিকে নেতৃত্ব দেবেন মার্ক কার্নি। এ সময় লিবারেল পার্টির নতুন নেতা হিসেবে তিনি নির্বাচিত হয়েই যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি বলেন, কানাডার প্রতিবেশী দেশটিকে আর বিশ্বাস করা যায় না। দীর্ঘ ৯ বছর দায়িত্ব পালনের পর, রাজনৈতিক চাপের জেরে গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এরপর ২য় বার প্রেসিডেন্ট হয়েই কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘গভর্নর ট্রুডো’ হিসেবে ডেকেছেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা