বাহরাইন
প্রবাস

বাংলাদেশিদের ভিসা দিচ্ছে বাহরাইন

সান নিউজ ডেস্ক: বাংলাদেশিদের আবারও ভিসা দিতে যাচ্ছে বাহরাইন। ফলে দেশে এসে আটকেপড়া বাংলাদেশি কর্মীরা আবারও সেখানে যাওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন: সোনিয়া গান্ধী হাসপাতালে

সম্প্রতি মানামায় বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম এক ফেসবুক লাইভে এ তথ্য জানান। তিনি বলেন, করোনা মহামারির মধ্যে দেশে এসে আটকেপড়া ১৬১ জনকে প্রথম দফায় ভিসা দেওয়া হবে বলে জানিয়েছে বাহরাইন সরকার।

বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বাহরাইন সরকার ২০১৮ সালে বাংলাদেশিদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ করে দেয়। এ কারণে যারা করোনা মহামারিকালে দেশে এসেছিলেন, তারাও ফিরতে পারছিলেন না কর্মস্থলে।

এ সমস্যা সমাধানে বাহরাইন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে বাংলাদেশ সরকার ও সেখানে থাকা দূতাবাস। এতে মানামার ইতিবাচক ইঙ্গিত মিললে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধন করতে বলা হয়।

রাষ্ট্রদূত নজরুল বলেন, বাহরাইনে ফেরার জন্য ৯৬৭ জন নিবন্ধন করেছিলেন। তাদের মালিকপক্ষ ফিরিয়ে নিতে রাজি আছেন। মালিকপক্ষের সাড়া পাওয়ার ওপর ভিত্তি করে ১৬১ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

প্রথমে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘ভিজিট ভিসা’ ইস্যু করবে। এরপর বাহরাইনে গেলে তাদের নিয়োগকর্তার মাধ্যমে ওই ভিসাকে ‘ওয়ার্ক ভিসায়’ রূপান্তর করা যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা