ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভ্রাতৃত্বের মেলবন্ধনে পথ চলার অঙ্গীকার পাকিস্তান ও বাহরাইনের

আন্তর্জাতিক ডেস্ক

বাণিজ্য, অর্থনীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান ও বাহরাইন। ইসলামাবাদে অনুষ্ঠিত দুই দেশের যৌথ মন্ত্রী পর্যায়ের কমিশনের (জেএমসি) তৃতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দুই দিনের সফরে পাকিস্তানে আসা বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের সুদৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন ইসহাক দার।

সংবাদ সম্মেলনে ইসহাক দার জানান, বাহরাইনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য এক বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে পাকিস্তান। আগামী এক বছরের মধ্যে অর্থাৎ ২০২৭ সালের মধ্যেই এই যৌথ কমিশনের পরবর্তী বৈঠক বাহরাইনে আয়োজনের বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সঙ্গে পাকিস্তানের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হলে দুই দেশের আমদানি-রপ্তানি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। তিনি ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তীব্র সমালোচনা করেন। তার মতে, এ ধরনের পদক্ষেপ পাকিস্তানের ২৫ কোটি মানুষের পানি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি পৃথক দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং দক্ষ জনশক্তি বিনিময়সহ বিভিন্ন দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রসঙ্গত, ২০১৪ সালে দুই দেশের মধ্যে এই যৌথ কমিশন গঠিত হওয়ার পর এটি ছিল তৃতীয় অধিবেশন।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা