শক্তি কাপুরের ছেলে গ্রেফতার
বিনোদন

শক্তি কাপুরের ছেলে গ্রেফতার

বিনোদন ডেস্ক : মাদকপার্টি থেকে বলিউড অভিনেতা শক্তি কাপুরের ছেলে এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ওই পার্টি থেকে আরও ছয় জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।

আরও পড়ুন: আল্লুর বিরুদ্ধে থানায় অভিযোগ

রবিবার (১২ জুন) গভীর রাতে বেঙ্গালুরুর এক বিলাসবহুল হোটেলে মাদকপার্টি চলছিলো বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সিদ্ধান্ত সেখানে আমন্ত্রিত ছিলেন ডিজে হিসেবে। তবে তিনিও ওই পার্টি চলাকালীন মাদক নিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পরে সিদ্ধান্তকে গ্রেফতার করে মাদকের পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।

শক্তি কাপুর সংবাদমাধ্যমে জানান, তার ছেলে মাদক নিয়েছেন এ কথা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। এটা হতেই পারে না বলে দাবি অভিনেতার।

আরও পড়ুন: অস্ত্রধারীদের হামলায় নিহত ১০০

প্রসঙ্গত, ২০২০ সালে শক্তির কন্যা শ্রদ্ধাকেও মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় তখন বলিউডে মাদকচক্র নিয়ে তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় সংস্থাটি।

এর আগে ২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরিতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন ভারতের এনসিবির কর্মকর্তারা। সেখানে বলিউড-বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খানও গ্রেফতার হয়েছিলেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা