ছবি: সংগৃহীত
বিনোদন

জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা

সান নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরেই অভিনেত্রী মৌসুমীকে বিরক্ত করছিলেন অভিনেতা জায়েদ খান। এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন স্বামী ওমর সানি। মৌসুমীর জায়েদ খানের পক্ষে সাফাই। অতঃপর ওমর সানী ভরসা রেখেছিলেন পুত্র ফারদিনের প্রতি।

আরও পড়ুন: মানুষ চলচ্চিত্রে বিনিয়োগ করতে চায় না

ওমর সানী শুরু থেকেই বলে এসেছেন জায়েদের বিরুদ্ধে অভিযোগের সব প্রমাণ তার কাছে তো বটেই, তার ছেলের কাছেও রয়েছে। এতো ঘটনার পর এবার গণমাধ্যমে কথা বলেছেন সানী-মৌসুমী দম্পতির একমাত্র পুত্র ফারদিন।

ফারদিন আজ সোমবার (১৩ জুন) গণমাধ্যমকে বলেছেন, ‘শুধু আমার আম্মু না, তিনি (জায়েদ খান) কমবেশি সবাইকে হ্যারাস করে থাকেন। তিনি আমার আব্বুর সঙ্গেও বেয়াদবি করেছেন, আম্মুর সঙ্গেও করেছেন। কিন্তু আম্মু ভেবেছেন, বিষয়টা সিভিল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই সলভ করবো।’

এ দিকে আজ এক অডিও বার্তায় মৌসুমী জায়েদ খানকে ‘ভালো ছেলে’ উল্লেখ করে ওমর সানীকেই দুষেছেন। বিষয়টি উল্লেখ করে ফারদিন বলেন, ‘আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানি। এটা আসলে ঠিক না।… পরিস্থিতি ঠাণ্ডা করার জন্যই বলেছেন। আম্মু আমার সাথে কথাও বলেছেন। উনিও চান নাই পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।’

আরও পড়ুন: অঝোরে কাঁদলেন রাখি

জায়েদ খান ব্যবসার ক্ষতি করার চেষ্টা করেছেন উল্লেখ করে ফারদিন আরও বলেন, ‘এখন প্রমাণ সবার সামনে হাজির করবো না। পাবলিকলি সব বলবোও না। তবে উনাকে এত গুরুত্ব দিচ্ছি না।’

‘জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা’ বলেন তারকা দম্পতির এই সন্তান।

প্রসঙ্গত, গত শুক্রবার (১০ জুন) রাতে অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলার সময় জায়েদকে চড় মারেন সানি। এই সময় ক্ষেপে গিয়ে পিস্তল বের করে সানিকে গুলি করার হুমকি দেন জায়েদ। এদিকে রোববার (১২ জুন) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে ওমর সানী লিখেছেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি, যতক্ষণ না পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা