রাখি সাওয়ান্ত (ফাইল ছবি)
বিনোদন

অঝোরে কাঁদলেন রাখি

সান নিউজ ডেস্ক: বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। রিতেশের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর আদিল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এ তারকা। কিন্তু তারপর থেকে রিতিশ ক্রমাগত রাখিকে হুমকি দিচ্ছেন।

আরও পড়ুন: কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

শনিবার (১১ জুন) মুম্বাইয়ের ওষিয়াড়া থানায় এ বিষয়ে অভিযোগ করেন রাখি সাওয়ান্ত। থানায় গিয়ে অঝোরে কাঁদতে থাকেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিয়ের পর রাখির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতেন রিতেশ। কিন্তু বিচ্ছেদের পর সেসব ফিরিয়ে দেয়নি। এজন্য গতকাল নতুন প্রেমিক আদিলকে সঙ্গে নিয়ে থানায় যান রাখি। তিনি বলেন, ‘রিতেশ আমাকে খুব সমস্যা করছে। এজন্য থানায় এসেছি। সে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে। আমার সমস্ত অ্যাকাউন্টে রিতেশ তার নাম ও ফোন নাম্বার দিয়ে দিয়েছে। এখন আমি আমার এসব অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছি না।’

রাখিকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে রিতেশ। তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, নিজেদের ইচ্ছায় আলাদা হয়েছি। সুতরাং কোনো সমস্যা হবে না। কিন্তু রিতেশ পরিষ্কার বলে দিয়েছে, ও আমার উপর প্রতিশোধ নেবে। আমাকে ধ্বংস করে দেবে।’

রাখি যা আয় করেছেন তা ইনস্টাগ্রাম থেকে। কাঁদতে কাঁদতে রাখি বলেন, ‘আমার অ্যাকাউন্ট থেকে খারাপ ভাষায় নানা কিছু লিখছে; যাতে অ্যাকাউন্টটি ব্যান করে দেয়। এ বিষয়ে কথা বলার জন্য রিতেশকে মেসেজ ও ফোন করেছিলাম। কিন্তু কোনো উত্তর দেয়নি।’

২০১৯ সালে ব্যবসায়ী রিতেশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানান রাখি। যদিও অনেকেই ধারণা করেছিলেন, বিয়ের বিষয়টি বানিয়ে বলেছেন এই অভিনেত্রী। ভক্তদের অনুরোধে ২০২১ সালে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে সর্বপ্রথম স্বামীকে প্রকাশ্যে আনেন। পরবর্তীতে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন রাখি সাওয়ান্ত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা