সংগৃহীত
বিনোদন

পুরুষরা আমার থেকে দূরে থাকুন

বিনোদন ডেস্ক: বলিউডের বিতর্কিত অভিনেত্রী ও মডেল রাখি সাওয়ান্ত সব সময় সংবাদের শিরোনামে থাকতে পছন্দ করেন। সম্প্রতি মক্কা-মদিনা থেকে ওমরাহ পালন করে এসেছেন তিনি। ধর্মকর্ম নিয়েই এখন খবরের শিরোনামে থাকছেন এ অভিনেত্রী।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

ওমরাহ শেষে দেশে ফেরার পর আচার-আচরণ, চলা-ফেরায় আমূল পরিবর্তন এসেছে রাখির। সব জায়গায় বোরকা-হিজাব পরে যাচ্ছেন তিনি। পুরুষ সঙ্গ এড়িয়ে চলছেন।

সম্প্রতি এক ইভেন্টে লাল রঙের বোরকা ও হিজাব পরে হাজির হন তিনি। সেখানে তাকে দেখে ভক্তরা ছুটে এলে বেশ বিরক্ত হতে দেখা যায় তাকে। এ সময় রাখি জানান, ‘পুরুষরা আমার কাছ থেকে দূরে থাকুন। আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি, আমি পবিত্র। এইসব একদম পছন্দ নয় আমার।’

রাখির এমন আচরণ অনেক নেটিজেনরাই ‘পাব্লিসিটি স্টান্ট’ বলে জানিয়েছে। অনেকেই কটাক্ষের সুরে বলছেন, ‘আপনি নিজেই তো দেখতে পুরুষের মতো।’ কারো মতে, ‘আর কত নাটক করবেন আপনি!’

আরও পড়ুন: শাকিবকে জড়িয়ে ধরলেন রাষ্ট্রপতি

কিছুদিন আগে ওমরাহ শেষে দেশে ফিরলে বিমানবন্দরে সাংবাদিকরা তাকে রাখি বলে সম্বোধন করেন। তৎক্ষণাৎ তিনি জানান, ‘আমাকে রাখি নয়, ফাতিমা ডাকুন।’ সেখানকার উপস্থিত সাংবাদিকরা তাকে বাধ্য হয়ে ফাতিমা বলে ডাকতে শুরু করেন।

হিন্দু ধর্ম ছেড়ে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হিন্দু ধর্ম কি খারাপ? এমন প্রশ্নের জবাবে রাখি জানান, ‘হিন্দু ধর্মে খারাপ কোনো কিছু নেই। আমি একজন মুসলিমকে বিয়ে করেছি। ধর্ম না বদলে বিয়ে করা যেত না। সেই জন্য ধর্ম পরিবর্তন করেছি।’

এ সময় এক সাংবাদিক জিজ্ঞেস করেন, তিনি কি কাগজপত্রেও নামবদল করেছেন কি না। জবাবে রাখি জানান, ‘সৃষ্টিকর্তা আমাকে এভাবেই গ্রহণ করবেন, কাগজের নাম বদলের প্রয়োজন নেই।’

আরও পড়ুন: প্রথমবার জুটি বাঁধছেন চঞ্চল-স্বস্তিকা

গত বছরের মে মাসে এ অভিনেত্রী প্রেমিক আদিল খান দুরানিকে বিয়ে করেন। চলতি বছরের শুরুর দিকে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ১ম দিকে এ বিয়েকে স্বীকৃতি না দিলেও পরবর্তীতে রাখিকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করেন আদিল।

সংসার পাতার কয়েক মাস পরেই স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, আর্থিক প্রতারণাসহ একাধিক অভিযোগ আনেন রাখি। এ ঘটনায় আদিল জেল খাটেন। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধে নানান বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। রাখিও পাল্টা অভিযোগ আনেন স্বামীর বিরুদ্ধে এবং দাবি করেন, হানিমুনে তার ও আদিলের ব্যক্তিগত সব ভিডিও আদিল মোটা টাকায় বিক্রি করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা