ছবি: সংগৃহীত
বিনোদন

শাকিবকে জড়িয়ে ধরলেন রাষ্ট্রপতি

বিনোদন ডেস্ক: রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা উপভোগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন শাকিব খান। সেখানে প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ সিনেমা দেখার পর অভিনেতাকে জড়িয়ে ধরতে দেখা দেখা যায় রাষ্ট্রপতিকে। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিশেষ শো চলাকালীন আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিণী, প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ, সংগীত শিল্পী প্রিন্স মাহমুদ, অভিনেত্রী তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, গায়ক রিয়াদ, গীতিকার সোমেশ্বর অলিসহ সিনেমা সংশ্লিষ্ট আরও অনেকে।

আরও পড়ুন: নতুন আঙ্গিকে প্রকাশ ‘সাগরের প্রান্তরে’

শুক্রবার রাতে ফেসবুকে রাষ্ট্রপতি ও তার স্ত্রীর সাথে একটি ছবি প্রকাশ করে নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পরিবার নিয়ে সিনেমা হলে ‘প্রিয়তমা’ উপভোগ করলেন। এক জীবনে আমার আর কি চাওয়ার থাকতে পারে।

তিনি আরও লেখেন, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তার পরিবার নিয়ে বঙ্গভবন থেকে সিনেমা হলে এসে আমার সিনেমা উপভোগ করছেন। তার পাশে বসে আমি আমার সিনেমা দেখছি। বড় পর্দায় এতো গণ্যমান্য মানুষের সাথে আমার নাম দেখছি। এক জীবনে পরিচালক হিসেবে আর কি চাইতে পারি!

আরও পড়ুন: তাবলিগ জামাতে গেলেন কাবিলা

স্ট্যাটাসে নির্মাতা বলেন, ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া, ধন্যবাদ শাকিব খান ভাইয়া, ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ প্রিয়তমা টিম।

বিশেষ করে সাধারণ দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, অনেকেই বলবেন রাষ্ট্রপতির ছেলের সিনেমা, তাই তিনি দেখেছেন। কথাটা কিছুটা সত্য হলেও আসল কারণ সাধারণ দর্শক। দেশে-বিদেশে বাংলাদেশি সাধারণ মানুষের প্রচণ্ড ভালোবাসাই তাদের উদ্বুদ্ধ করেছে সিনেমাটি উপভোগ করতে।

আরও পড়ুন: বাউল বেশে জেমস

তিনি বলেন, সাধারণ দর্শক, যারা প্রিয়তমা দেখেছেন, ভালোবেসেছেন আপনাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। বিশ্বাস করেন, শুধুমাত্র আপনারাই আমার খুব সাধারণ জীবনটা অসাধারণ করে দিয়েছেন।

উল্লেখ্য, ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত এ সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।

আরও পড়ুন: কেমন প্রেমিক চান সুহানা?

এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। আরও অভিনয় করেছেন- কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা