ছবি: সংগৃহীত
বিনোদন

বাউল বেশে জেমস

বিনোদন ডেস্ক: ‘নগর বাউল’ খ্যাত রকস্টার জেমস বাংলাদেশি সংগীতের অন্যতম পথিকৃৎ। গান দিয়ে ভক্তদের সর্বদা মাতিয়ে রাখেন এই সংগীত তারকা। এবার বাউল বেশে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন জেমস।

আরও পড়ুন: মেয়েকে হারালেন অভিনেতা দীপঙ্কর

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে বিভিন্ন তারকা অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও বিখ্যাত ব্যক্তিদের ছবি তৈরি করা হচ্ছে।

কিছুদিন আগে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর একটি ছবি ভাইরাল হয়েছে। রাজিব জাহান ফেরদৌস নামে একজন এআই প্রম্পট ইঞ্জিনিয়ার ছবিটি তৈরি করেছিলেন।

আরও পড়ুন: সুস্থ আছেন চিত্রনায়িকা পপি

এবার ভাইরাল হলো জেমসের এআই লুক। এই রকস্টারে এআই ছবিটি তৈরি করেছেন সংগীতশিল্পী ও ফটোগ্রাফার অভিষেক ভট্টাচার্য্য। ব্যক্তিগতভাবে যাদের গান শুনতে পছন্দ করেন, তাদের মধ্য থেকে প্রিয় কিছু শিল্পীর ছবি এআই’র মাধ্যমে তৈরি করেছেন তিনি।

জেমসকে দেখা যায় বৃদ্ধ বেশে, বাউলিয়ানা লুকে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভক্তমহলে।

আরও পড়ুন: সায়ন্তিকার সাথে দেখা মিলল জায়েদের

অভিষেক জানান, নেটিজেনরা যেহেতু গায়কের ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা করছে, তার মানে আমার কাজটা সফলতার জায়গায় পৌঁছেছে। আসলে এআই ব্যবহার করে স্থিরচিত্র তৈরি করা ছবির কারিগরদেরও কল্পনার জায়গা থাকে। আমি সেই কল্পনা থেকে জেমসকে এমন রূপ দিয়েছি।

তিনি আরও বলেন, একজন শিল্পী দেখতে ঠিক যেমন, এআই ব্যবহার করে হুবহু তেমন লুক তৈরি করলে তো আর পারপাস সার্ভ হলো না।

আরও পড়ুন: কান্নায় ভেঙে পড়লেন রাখি

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে এআই ব্যবহার করে তৈরি জেমস, অর্ণবসহ মোট ১২ টি ছবি ফেসবুকে পোস্ট করেন অভিষেক।

সেখানে ক্যাপশনে লেখেন, এখন অনেকেই এআই ব্যবহার করে তারকাদের ছবি তৈরি করছেন। আমিও যাদের খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি, সেসব শিল্পীর ছবি তৈরি করলাম। উপভোগ করুন।

আরও পড়ুন: কেমন প্রেমিক চান সুহানা?

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সফর শেষে এবার দেশের মঞ্চে গাইবেন জেমস। আগামী ১৫ সেপ্টেম্বর তার ব্যান্ড ‘নগর বাউল’ নিয়ে পারফর্ম করবেন ‘দ্য স্কুল অব রক’ কনসার্টের প্রথম পর্বে।

এটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কনভেনশন সিটির (আইসিসিবি) ৪ নম্বর হলে। ইটিসি ইভেন্টস এ কনসার্টটির আয়োজন করছে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা