শ্রীলেখা মিত্র
বিনোদন

পুরুষের চেয়ে কুকুরকে বেশি ভালোবাসি!

সান নিউজ ডেস্ক: টলিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। ফের ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা। কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা লিখেন—‘পুরুষদের যত বেশি দেখি, তত বেশি করে ভালোবেসে ফেলি আমার কুকুরদের।’ কিন্তু কী কারণে এমন কথা লিখলেন শ্রীলেখা?

আরও পড়ুন: ওমর সানীর চড়, জায়েদের গুলি করার হুমকি

এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে এই অভিনেত্রী বলেন, ‘আমি যে শুধুই পুরুষদের কথা বলতে চেয়েছি তা নয়। ফেসবুকে এমনও অনেক নারী আছেন, যারা আমাকে নোংরা কথা বলতে ছাড়েন না। আসলে এখানে ‘মেন’ অর্থে আমি মানুষ বোঝাতে চেয়েছি। আমার ‘আদর’ এত মিষ্টি হাসছে, সেই কথা না বলে, আমার শরীরের কোন অংশে ওর হাত পৌঁছেছে, তা নিয়ে কটূক্তি করছে লোকে। এ জন্যই আমার মনে হয়, মানুষের চেয়ে আমার পোষ্যরা অনেক ভালো।’

শ্রীলেখা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অপরাজিতা’। আপাতত পরিচালক-প্রযোজক হিসেবে নতুন সফর শুরু করেছেন তিনি। গত মাসের শুরুতে ‘এবং ছাদ’ সিনেমার শুটিং শুরু করেন এই অভিনেত্রী। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলারও মুক্তি পেয়েছে। স্মৃতি মাখা একটি ছাদ ও এক মনের কথোপকথনের গল্প বলতে চলেছেন এই অভিনেত্রী।

এদিকে সিনেমায় কাজ কম করলেও শ্রীলেখার প্রাপ্তিটা মোটে কম নয়। কিছুদিন আগেই ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমার জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন। নিউইয়র্কে পুরস্কারও পেয়েছেন। বর্তমানে তিনি ‘ছাদ’ নামের একটি সিনেমা নিজেই পরিচালনা করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা