ভারতীয় ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লা
বিনোদন

ফ্যাশন ডিজাইনারের লাশ উদ্ধার

বিনোদন ডেস্ক : ভারতের সেলিব্রেটি ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ওমর সানীর চড়, জায়েদের গুলি করার হুমকি

শনিবার (১১ জুন) তেলেঙ্গানার হায়দরাবাদের বানজারা হিলসের নিজ বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিজের নাম ‘প্রত্যুষা গারিমেলা’ নামে একটি ফ্যাশন স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বানজারা হিলসে প্রতিষ্ঠিত তার ওই ফ্যাশন স্টুডিওটির শীর্ষ সেবা গ্রহীতাদের মধ্যে টালিউড, বলিউড এবং বিভিন্ন সেক্টরের জনপ্রিয় ব্যক্তিরা রয়েছেন।

বানজারা হিলস পুলিশের সার্কেল ইন্সপেক্টর জানিয়েছেন, প্রত্যুষাকে তাঁর বাসার বাথরুমে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁর নিথর দেহ উদ্ধার করে স্থানীয় ওসমানিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন: বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি গ্রেফতার

৩৫ বছর বয়সী এই ফ্যাশন ডিজাইনার ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

তার বাথরুম থেকে কার্বোন মোনোক্সাইডের বোতলা পাওয়া গেছে। এই ঘটনায় একটি রহস্যজনক মৃত্যুর মামলা হয়েছে এবং ঘটনার ব্যাপারে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে প্রত্যুষার বন্ধুরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

আরও পড়ুন: বিশ্বে জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

গতবছর প্রত্যুষা ফেমিনাকে বলেছিলেন, ফ্যাশনে ক্যারিয়ার গড়ার আগে তিনি যুক্তরাজ্য থেকে মাস্টার্স সম্পন্ন করে বাবার এলইড উৎপাদনকারী প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন। পরে বুঝতে পারেন চাকরিতে নয়, অন্য কিছুতে আগ্রহী তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা