অভিযুক্ত পুলিশ কনস্টেবল স্বদেশ বালা
সারাদেশ

ধর্ষণ মামলায় কনস্টেবল গ্রেফতার

সান নিউজ ডেস্ক : খুলনায় ধর্ষণের অভিযোগে আড়ংঘাটা থানার পুলিশ কনস্টেবল (কম্পিউটার অপারেটর) স্বদেশ বালাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বে জুড়ে ১০৭৯ মৃত্যু

শুক্রবার (১৭ জুন) বিকেল পৌনে ৫টার দিকে তাকে আড়ংঘাটা থেকে গ্রেফতার করে খানজাহান আলী থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও খানজাহান আলী থানার উপপরিদর্শক রেজোয়ানুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আড়ংঘাটা থানায় বদলীর আগে কনস্টেবল স্বদেশ নগরীর খানজাহান আলী থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তখন একটি জিডির সূত্র ধরে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

স্বদেশ বালা নিজেকে অবিবাহিত ও মুসলিম পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি ওই নারী বিয়ের প্রস্তাব দিলে স্বদেশ বালা বিয়ে করবেন না এবং নিজের ধর্ম গোপনের কথা জানান।

এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েন ভুক্তভোগী ওই নারী। পরবর্তীতে তিনি আইনের আশ্রয় নিয়ে খানজাহান আলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে বিকেল পৌনে ৫টার দিকে তাকে থানা থেকে আটক করা হয়। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, শুক্রবার থানায় বাদী হয়ে ওই নারী ধর্ষণের অভিযোগ এনে স্বদেশ বালার বিরুদ্ধে মামলা দয়ের করেন। শুক্রবার তাকে আড়ংঘাটা থানা থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

প্রসঙ্গত, ১৫ মে খুলনার কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল হাসান মাসুদের বিরুদ্ধে। ওইদিনই কলেজছাত্রী বাদী হয়ে মাসুদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। ৮ জুন বহুল আলোচিত কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি পিবিআই পরিদর্শক মঞ্জুর হাসান মাসুদকে কারাগারে পাঠান আদালত।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহেই আপিল: প্রসিকিউটর তামিম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধ...

গড় আয়ুতে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের অগ্রগতির সূচকে একটি বড় সা...

সংকটের মধ্যেই আরও বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে...

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে ক্যামেরার আলো ও অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন ছোট পর্দার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা