সারাদেশ

টোল দিয়ে প্রথম পদ্মা সেতু পার হলো গাড়ি

সান নিউজ ডেস্ক: পরীক্ষামূলকভাবে টোল দিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতু গাড়ি পার হয়েছে। শুক্রবার সন্ধ্যা (১৭ জুন) সাড়ে ৬টার দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

জানা গেছে, আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। পরদিন ২৬ জুন সকাল থেকে চলবে যানবাহন। এ নিয়ে এখন দেশজুড়ে সাজ সাজ রব। সেতু নিয়ে কৌতুহলী সবাই। ইতোমধ্যে জ্বলেছে লাইট। আজ টোল পরীক্ষা করা হলো।

এ বিষয়ে পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদির বলেন, ‘আমরা প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি। টোলের নির্ধারিত টাকা পরিশোধ করে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কি-না তা পরীক্ষার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই করে দেখেছি, সবকিছু ঠিক আছে।’

আরও পড়ুন: অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠাতে ব্রিটেনের সম্মতি

এর আগে, ১৪ জুন সন্ধ্যায় মাওয়া ও জাজিরা প্রান্তের সব ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বালন করা হয়। সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সড়কবাতিগুলো জ্বালানো হয়।

প্রসঙ্গত, পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ৪২টি পিলার ও ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যানের মাধ্যমে মূল অবকাঠামো তৈরি করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫০ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা