আহত ফটো সাংবাদিক সাকিব আহম্মেদ বাপ্পি
সারাদেশ

ফটো সাংবাদিকের উপর হামলা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে জমি সংক্রন্ত বিরোধকে কেন্দ্র করে ফটো সাংবাদিক সাকিব আহম্মেদ বাপ্পির উপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুন) দুপুর ১২ টার দিকে পৌরসভার হাটলক্ষিগঞ্জ এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মুকবুল হোসেনের সামনে তার আপন ছোট ভাই আনোয়ার হোসেন ও সুমন নামের দুই সন্ত্রাসী সাকিবের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হামলায় আহত সাকিব জানান, দুইদিন আগে আনোয়ার হোসেন ও মোল্লাচরের ভূমিদস্যু সুমন নামে দুই সন্ত্রাসী আমাদের বাসায় এসে জমির মালিকানা দাবি করলে আমি প্রতিবাদ করি। পরে তারা ভুয়া কাগজ করে জমি জোর করে দখলে নিতে চায়। দাবীকৃত জমি ছেড়ে না দেয়ায় শুক্রবার দুপুরের আমার বাড়ির সামনে আমাকে মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা আমাকে রেখে চলে যায়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা