মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সারাদেশ

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।

আরও পড়ুন: সিলেটে বিমান চলাচল বন্ধ

শুক্রবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের গোগর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া গ্রামের জোগেন এর ছেলে জয় (১৮) ও ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি গ্রামের অতুল এর ছেলে তিলক (১৮)।

এছাড়াও বাইকে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ি বৌরানী গ্রামের অনিত এর ছেলে আশাপূর্ণ (১৯) ও নেত্রকোনা জেলার মদন উপজেলার মো. নুরুল ইসলাম ছেলে মো. মামুন ইসলাম (২২) ।

আরও পড়ুন: বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মোটর সাইকেল পীরগঞ্জ থেকে রাণীশংকৈলের দিকে যাচ্ছিল। আরেকটি রাণীশংকৈল থেকে পীরগঞ্জের দিকে যাচ্ছিল। উভয়ে রাণীশংকৈল থানার শেষ সীমানা গোগর চৌরাস্তা এলাকায় পৌঁছালে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন গুরুতর আহত হয়।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন ও অপর ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ প্রেরণ করেন।

আরও পড়ুন: পিকআপ ভ্যানের চাপায় গৃহবধূর মৃত্যু

ওসি বলেন, নিহতদের লাশ পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল করার পরে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা