পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হৃদয়ে গেঁথে থাকবে
সারাদেশ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হৃদয়ে গেঁথে থাকবে

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সারা দেশের মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। আগামী ২৫ জুন সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাব্রীজ পাড় হয়ে মাদারীপুরের শিবচরে কাঠালবাড়ি ঘাটে জনসভায় ভাষণ দিবেন। উদ্বোধণী অনুষ্ঠানটি দেশের মানুষের মনের মনি কোঠায় স্থান করবে।

আরও পড়ুন: বানভাসি মানুষ উদ্ধারে সেনাবাহিনী

শুক্রবার (১৭ জুন) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এ কথা বলেন।

তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে থাকছে সংগীত পরিবেশন, মনোমুগ্ধকর লেজার শো, আতশবাজি, সমবেত নৃত্য। থাকছে ব্যান্ডদল স্পন্দন ও জলের গান। আরও থাকছে যাত্রা, নাটক, বাউল দলের পরিবেশনা, রয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা ও বিশেষ
অ্যাক্রোব্যাটিক পরিবেশনা।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ভারত

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন, কন্ঠশিল্পী মমতাজ বেগম, খুরশীদ আলম, প্রতীক হাসান, খাইরুল আনাম শাকিল, প্রিয়াংকা গোপ, কণা, ইমরান, শফি মন্ডল, রাজিব, ঐশী, মেহেরীন, সজীবসহ অন্যরা। সমবেত নৃত্য পরিচালনা করবেন শামীম আরা নিপা ও শিবলী মুহাম্মদ।

এছাড়াও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বুধবার (২২ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল শুরু হবে। শুক্রবার থেকেই দিন ক্ষনগণনা শুরু হবে। থাকবে এলইডি মনিটর। যাতে দূর থেকে দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারে। থাকবে থিম সং। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

জেলা প্রশাসক আরও জানান, প্রধানমন্ত্রী সেতুর দুই পাড়েই ম্যুরাল উদ্বোধন ও টোল প্রদান করবেন। অনুষ্ঠানে ভিআইপি সকলের আমন্ত্রণ রয়েছে।

আরও পড়ুন: মিয়ানমার থেকে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকছে অস্ত্র!

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শিমুল কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ঝোটন চন্দ্র, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মাওলা আকন্দ, সহসভাপতি শফিক স্বপন, সাধারণ সম্পাদক এম আর মুর্তজাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা