মহানবী (সা:) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ
সারাদেশ

মহানবী (সা:) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এবং হযরত আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরের ধুবলিয়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বানভাসি মানুষ উদ্ধারে সেনাবাহিনী

শুক্রবার (১৭ জুন) বাদ জুমা সম্মিলিত ধুবলিয়া, গাড়াবাড়ি, তাড়াই, মাদারিয়া, কুঠিবয়ড়া ও পাছতেরিল্ল্যা গ্রামের সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে ভূঞাপুর উপজেলার ধুবলিয়া নাছিমা খালেক নূরানী হাফিজিয়া মাদরাসার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মাদারিয়া তাড়াই কুঠিবয়বা বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ শরিফুল ইসলাম, মুফতি রবিউল ইসলাম, মুফতি শেখ মাহদী হাসান শিবলী, মাওলানা মোতালিবুর রহমান, মাওলানা আব্দুল খালেক, হাফেজ হাফিজুর রহমান, মাওলানা আবুযর গিফারী প্রমুখ ।

এসময় বক্তারা বিশ্বনবী মুহাম্মদ (স:) এর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা