সারাদেশ
মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তি 

ত্রিশালে রেন্ট-কার কমিটির প্রতিবাদ

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির মূখপাত্র নূপুর শর্মা ও নভীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার প্রতিবাদে ত্রিশাল রেন্ট-কার পরিচালনা কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।

সোমবার সকালে ত্রিশাল উপজেলার লেকের পাড় কার-মাইক্রোবাস স্ট্যান্ড থেকে শতাধিক মাইক্রোবাস ও প্রাইভেটকার বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেকের পাড় স্ট্যান্ডে এসে শেষ হয়। পরে ত্রিশাল রেন্ট-কার পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি মরিুজ্জামান তালুকদার পরিচালনায় বক্তব্য রাখেন মুফতি সাইফুল ইসলাম, মাওলানা তোফায়েল আহমেদ বৈলরী, সাবেক সভাপতি চালক মোঃ আনিস প্রমুখ।

প্রতিবাদ মিছিল শেষে বক্তারা বলেন, রাসূল (সা.) কে নিয়ে যে-ই কটূক্তি করবে তাকে আমরা ছাড় দিব না। ভারতের হিন্দুত্ববাদী সরকার মুসলমানদের ওপর যে নির্যাতন চালাচ্ছে তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা