সারাদেশ

চুরি করা গরুর মাংস বিক্রি!

সান নিউজ ডেস্ক: চুরি করা গরুর মাংস বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়ার সময় কায়কোবাদ ভূইয়া নামে এক যুবককে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পুলিশ। তবে তার কাছ থেকে কী পরিমাণ মাংস জব্দ করা হয়েছে, সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে আরও কমেছে মৃত্যু

সোমবার (১৩ জুন) ভোরে উপজেলা সদরের বড়বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কায়কোবাদ আখাউড়া উপজেলার ছোট কুড়িপাইকা গ্রামের আব্দুল আজিজ ভূইয়ার ছেলে। তার চাচা আবুল কাশেম ভূইয়া আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান।

জানা গেছে, সোমবার ভোর রাতে ছোট কুড়িপাইকা গ্রামের বাসিন্দা ফরিদ মিয়ার গোয়াল থেকে একটি গরু চুরি করেন কায়কোবাদ ও তার সহযোগীরা। পরে ওই গরু জবাইয়ের পর মাংস বিক্রির জন্য বস্তায় ভরে স্থানীয় বড়বাজারের মাংসের আড়তে নিয়ে যাচ্ছিলেন কায়কোবাদ। এ সময় সড়কে টহলরত পুলিশ তাকে আটক করে।

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে পুলিশ-জনতা সংঘর্ষ

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে গরু চুরি করে আনার কথা স্বীকার করেন কায়কোবাদ। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা