সারাদেশ

ঈশ্বরদীতে রুশ নাগরিকের মৃত্যু

সান নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইভানভ অ্যান্টন (৩৩) নামের এক রাশিয়ান (রুশ) নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে আরও কমেছে মৃত্যু

রোববার (১২ জুন) দিনগত রাত ৮টার দিকে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটির লিফটের সামনে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। অ্যান্টন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রোশেম নামের একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, রাত ৮টার ইভানভ রেস্তোরাঁ থেকে খাবার কিনে গ্রিন সিটির ২ নম্বর ভবনে ফেরার সময় লিফট হতে পড়ে যান। এ সময় তিনি কয়েকবার বমি করেন। পরে খবর পেয়ে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য ইভনভের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা