সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: বিলে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে কিছুদূর যেতে না যেতেই ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামে বজ্রপাতে আল আমিন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুন) আনুমানিক দুপুর আড়াইটা থেকে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। আল আমিন উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাতে নারগুন ইউনিয়নের চেয়ারম্যান মো. সেরেকুল ইসলাম বলেন, 'দুপুরে মাঠ থেকে গরুর ঘাস নিয়ে এসে বাড়িতে রাখে বিলে মাছ ধরার জন্য জাল নিয়ে বেরিয়ে যায় আল আমিন। বাড়ি থেকে আনুমানিক ১০০ গজ দূরে গেলে হঠাৎ বিকট শব্দে আকাশ থেকে তার ওপর বজ্রপাত পরলে মৃত্যু হয় তার।

তিনি আরো বলেন, ‘আল আমিন বছরখানেক আগে বিয়ে করেছিলেন। তার বউ অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা বউ ও বাড়িতে তার বৃদ্ধা মা আছে। এ অবস্থায় তার মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও কষ্টদায়ক। এতে তাদের পরিবারে শোকের মাতম চলছে। আল আমিনের মরদেহের দাফন কার্য সন্ধ্যায় পারিবারিক গোরস্থানে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।’

এছাড়াও বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম্।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা