শিল্প ও সাহিত্য

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

নিজস্ব প্রতিবেদক

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক মজিদ মাহমুদ। ঈশ্বরদী চরে নিজের প্রতিষ্ঠিত শিক্ষাপল্লিতে সময় কাটান তিনি। ঢাকার শুভার্থীদের কেউ কেউ সেখানে গিয়ে তার সঙ্গে শুভেচ্ছা জানিয়ে আসেন। সঙ্গে থাকেন উত্তরবঙ্গের মানুষ আর সারাদেশের কবি-সাহিত্যিক।

৩ বৈশাখ ছিল লেখক মজিদ মাহমুদের জন্মদিন। ষাট পেরিয়ে ৬১-তে পা রাখলেন এবার। জন্মদিনোত্তর এক প্রীতি সম্মিলনির আয়োজন করেছে আজ তার বন্ধু ও শুভার্থীরা। ধানমণ্ডি ক্লাবের মাল্টিপারপাস হলে বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৬টা থেকে প্রিয়জনদের ভালোবাসায় সিক্ত হবেন তিনি।

এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০। মাহফুজামঙ্গল, আপেল কাহিনী, গোষ্ঠের দিকে, তুমি শুনিতে চেয়ো না, নজরুল: তৃতীয় বিশ্বের মুখপাত্র, কাটা পড়া মানুষ ইত্যাদি গ্রন্থ পাঠকের ভালোবাসায় সমৃদ্ধ হয়েছে। মাহফুজামঙ্গলের কবি, নজরুল গবেষক, প্রাবন্ধিক ইত্যাদি পরিচয় ছাপিয়ে তিনি পরিচিত এখন 'সব্যসাচী লেখক' হিসেবে।

আজকের প্রীতি সম্মিলনির আয়োজক আনন্দ আড্ডা, সুজন, প্রকৃতি, প্রসঙ্গ নজরুল-সঙ্গীত, সমধারা ও ত্রিলোক।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা