ছবি: সংগৃহীত
শিল্প ও সাহিত্য

নজরুলজয়ন্তীতে ৪ গুণীকে সম্মাননা স্মারক প্রদান

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুলবিষয়ক চার গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ জুন) রাতে ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত নজরুলজয়ন্তী অনুষ্ঠানের সমাপনীতে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গুণী ব্যক্তিরা হলেন দেশের বিশিষ্ট নজরুল গবেষক ও কবি মজিদ মাহমুদ। তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া নজরুলসংগীতের প্রবীণ ওস্তাদ ও বেতারশিল্পী সালামত হোসেন চৌধুরী রিনা, কুষ্টিয়ার প্রবীণ সংগীতজ্ঞ আমিনুজ্জামান ও শিল্প-সাহিত্যের সংগঠক রফিক সুলায়মান।

রাত ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এই গুণী ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সাহিত্য পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান কামালের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক আখতার হোসেন, উদ্যাপন কমিটির আহ্বায়ক মোস্তাক আহমেদ কিরণ, সদস্যসচিব আশিকুর রহমান লুলু, প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান শাহীন, সাহিত্য পরিষদের সম্পাদক এস আলমগীর, সাংবাদিক সেলিম সরদার প্রমুখ।

এর আগে নজরুলের জীবনী নিয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি মজিদ মাহমুদ।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা