আন্তর্জাতিক

বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক

চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে শীর্ষ বৈঠক শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে প্রেসিডেন্ট শিয়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বৈঠক শুরু হয় বলে রয়টার্স জানায়।

শি বলেন, আমি সব সময়ই বিশ্বাস করি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পার্থক্যের চেয়ে সাধারণ আগ্রহের দিকটাই বেশি আছে। চীন ও যুক্তরাষ্ট্রের সাফল্য উভয়ের জন্যই একটি সুযোগ। চীন ও যুক্তরাষ্ট্রের স্থিতিশীল সম্পর্ক বিশ্বের জন্য একটি ভালো বিষয়।

তিনি বলেন, আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময়ের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। অতীতকে এগিয়ে নিয়ে যেতে ও ভবিষ্যতের দ্বার উন্মোচন করতে ২০২৬ সাল চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক ও মাইলফলক বছর হোক।

দুই নেতার রুদ্ধদ্বার বৈঠকের আগে ট্রাম্প বলেন, আমার ও শি-র মধ্যে দীর্ঘকাল ধরে ‘একটি চমৎকার সম্পর্ক’ রয়েছে, যার মাধ্যমে তারা উদ্ভূত সমস্যাগুলো মোকাবেলা করতে সক্ষম হয়েছি; আর এ সম্পর্কের ভবিষ্যৎ ‘চমৎকার হবে’।

চীনা সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৈঠকে ট্রাম্পের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট।

তবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কারা কারা সঙ্গী হয়েছে সে তালিকা প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।

বৈঠকের শুরুতে ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে জানান তিনি তার সঙ্গে বিশ্বের সেরা ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এসেছেন।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের মোটরকেড অনুষ্ঠানস্থলে পৌঁছালে শি জিনপিং তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। দুই নেতা সেখানে একে অপরের সঙ্গে করমর্দন (হ্যান্ডশেক) করেন এবং উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় শেষে দীর্ঘ সিঁড়ি বেয়ে গ্রেট হলের ভেতরে প্রবেশ করেন।

বর্ণাঢ্য এই অভ্যর্থনায় ২১ বার তোপধ্বনি এবং দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। অনুষ্ঠান চলাকালীন লাল গালিচার (রেড কার্পেট) ওপর দিয়ে হাঁটার সময় দুই নেতা চীনা সামরিক বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন। এই সময় উজ্জ্বল পোশাক পরিহিত কয়েক ডজন চিনা শিশু দুই দেশের পতাকা ও ফুলের তোড়া নেড়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে এবং লাফিয়ে লাফিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানায়।

ট্রাম্পের ৩৬ ঘণ্টার এই সফরে আলোচনার অন্যতম মূল বিষয় হলো বাণিজ্য ও শুল্ক। চীন চায় বাণিজ্যে স্থিতিশীলতা এবং বর্তমান শুল্ক যুদ্ধের অবসান। অন্যদিকে, ইরান ইস্যুটিও ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ।

ইরান থেকে চীনের তেল ও গ্যাস আমদানির ফলে ইরান যুদ্ধের শক্তি পাচ্ছে বলে ট্রাম্প মনে করেন। তিনি চাইছেন, চীন তার প্রভাব খাটিয়ে ইরানকে আলোচনার টেবিলে নিয়ে আসুক। যদিও চিন সাধারণত অন্য দেশের দ্বন্দ্বে হস্তক্ষেপ করতে চায় না, তবু এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হিসেবে থাকছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার টাকার বেশি

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্য সংশোধনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সম...

লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ক...

গোমস্তাপুর সীমান্তে পুশ-ইন চেষ্টা ব্যর্থ, ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ...

উত্তাল পদ্মায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

বৈরী আবহাওয়ার প্রভাবে পদ্মা নদী উত্তাল হয়ে পড়ায় গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–প...

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৫০ জন উদ্ধার, পাচার চক্রের ৯ সদস্য আটক

কক্সবাজারের টেকনাফ উপকূলের বাহারছড়া সংলগ্ন বঙ্গোপসাগরে বড় ধরনের মানবপাচারচেষ্...

নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬

নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আও...

বিশ্ববাজারে তেলের দাম কমল, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে স্বস্তির আভাস

আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও মূল্যপতনের ধারা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে যুক...

সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনায় জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু

জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় বৈঠকে অ...

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: মিরপুরে বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রীদের জরুরি নির্দেশনা

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন ক্রিকেট সিরিজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্...

আজ রাতেই ১৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যেই বৈরী আবহাওয়ার প্রভাব দেখা দিতে পারে বলে সতর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা