অপরাধ
তদন্ত দাবি

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বরাবর দায়ের করা এক লিখিত অভিযোগে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) শুভাশীষ বড়ুয়ার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম এবং ঠিকাদার সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রকল্প বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রে দাবি করা হয়, বিগত ১৫ বছরে বিভিন্ন বিমানবন্দরের রানওয়ে লাইটিং, ট্যাক্সিওয়ে লাইটিং, সাব-স্টেশনসহ একাধিক বড় প্রকল্প নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শাওন ইলেক্ট্রিক, দুলাল এন্টারপ্রাইজ এবং মেসার্স আতিক কনস্ট্রাকশনের নাম উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, প্রশাসনিক অনুমোদন, টেন্ডার মূল্যায়ন, ডেভিয়েশন ও বিল পরিশোধের বিভিন্ন ধাপে কমিশন গ্রহণ করা হতো।

অভিযোগে বরিশাল, যশোর, রাজশাহী, সৈয়দপুর, শাহ আমানত ও কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন প্রকল্পের কথাও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগকারীরা দাবি করেন, সংশ্লিষ্ট কর্মকর্তা ও তার ঘনিষ্ঠদের মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট গড়ে তুলে প্রকল্প বাস্তবায়ন ও অর্থ সংগ্রহ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা প্রধান প্রকৌশলী পদে পদোন্নতির আলোচনায় রয়েছেন। এ অবস্থায় তাকে ওই পদে নিয়োগ না দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগ যাচাই করার দাবি জানানো হয়েছে।

অভিযোগপত্রের অনুলিপি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান বরাবরও পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে শুভাশীষ বড়ুয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া না দেওয়ায় তা সম্ভব হয়নি।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা