বিনোদন

কান উৎসবে মুগ্ধতা ছড়ালেন আলিয়া

বিনোদন ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবে দ্বিতীয়বারের মতো রেড কার্পেটে হেঁটে মুগ্ধতা ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। উৎসবের ফাঁকে ভারতীয় সিনেমার বক্স অফিস নিয়ে তার সাহসী মন্তব্য এখন আলোচনার কেন্দ্রে।

উৎসবের উদ্বোধনী দিনে আলিয়া একটি হালকা গোলাপি (ব্লাশ পিঙ্ক) রঙের স্ট্র্যাপলেস গাউন পরে হাজির হন। তার এই সাজের বিশেষত্ব ছিল ১৯৫০-এর দশকের অনুপ্রেরণায় তৈরি পোশাক এবং হাতে আঁকা সূক্ষ্ম কারুকাজ, যা ফরাসি উপকূলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। ছিমছাম মেকআপ আর ঢেউখেলানো চুলে আলিয়াকে অনেকটা রূপকথার রাজকন্যার মতো লাগছিল।

উৎসবের ফাঁকে এক সাক্ষাৎকারে আলিয়া বর্তমান সময়ের সিনেমার সাফল্য নিয়ে কথা বলেন।

তিনি প্রশ্ন তোলেন, কেন বক্স অফিসের বড় সাফল্যগুলো এখনো শুধু পুরুষদের কেন্দ্র করে বিচার করা হয়। আলিয়া বলেন, বিশ্বজুড়ে ‘বার্বি’ বা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র মতো সিনেমাগুলো নারীদের কারণেই বিশাল হিট হয়েছে। কিন্তু ভারতে যখন বক্স অফিস নিয়ে কথা হয়, তখন বলা হয় যে সিনেমা হলের ৭৫ শতাংশ দর্শকই পুরুষ। এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসা উচিত।

আলিয়া মনে করেন, গণমানুষের সিনেমা মানেই শুধু পুরুষদের পছন্দ নয়। নারীরাও যে বড় সংখ্যায় সিনেমা হলে যান এবং ছবিকে সফল করে তোলেন, বক্স অফিসের হিসেবে সেই গুরুত্ব থাকা প্রয়োজন।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা