ছবি: সংগৃহীত
বিনোদন

কারাদণ্ড পেলেন ইরানি পরিচালক 

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসব বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অপরাধে কারাদণ্ড পেলেন ইরানি পরিচালক সাঈদ রুস্তাই।

আরও পড়ুন: সৃজিতের ‘দশম অবতার’-এর শ্যুটিং বন্ধ

২০২২ সালে ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে সাঈদয়ের ‘লেইলাস ব্রাদারস’ ছবিটি পাম ডি’অরের জন্য মনোনীত হয়। সর্বোচ্চ পুরস্কার না পেলেও সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন পুরস্কার জিতে নিয়েছিল।

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, সিনেমাটি সরকারি অনুমোদন ছাড়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। নিয়ম ভঙ্গের দায়ে ইতিমধ্যে ‘লেইলাস ব্রাদারস’ ইরানে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: দোয়া চাইলেন তমা মির্জা

ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় ছবিটির কিছু অংশ সংশোধনের অনুরোধ জানালেও সাঈদ তাতে অস্বীকৃতি জানান। এ কারণে ইরানের একটি আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।

এ শাস্তির মাত্র ২০ ভাগের এক ভাগ অর্থাৎ ৯ দিনের মতো সাজা এই পরিচালককে ভোগ করতে হবে। একই সাথে সিনেমাটির প্রযোজক জাভেদ নরোজশাহীকেও কারাদণ্ড দিয়েছে আদালত।

আরও পড়ুন: বিয়ের পর ভক্ত বেড়েছে

সেই সাথে প্রযোজক-পরিচালকসহ সিনেমাটির সব কলাকুশলী আসামি হওয়ায় আগামী ৫ বছর কাজ করতে পারবেন না।

ইরানি সংস্কারপন্থী দৈনিক ইতেমাদ জানিয়েছে, মূলত ইসলামী শাসনব্যবস্থার বিরোধীদের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই সিনেমাটির প্রযোজক-পরিচালককে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন তারা।

আরও পড়ুন: মুম্বাইয়ে সবুজ শাড়িতে মনামী

উল্লেখ্য, ‘লেইলাস ব্রাদারস’ সিনেমাটি নির্মাণ করা হয়েছে ইরানে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাবে তেহরানের একটি পরিবারের অর্থনৈতিক সমস্যাকে ঘিরে।

এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তারানে আলিদুস্তি, নাভিদ মোহাম্মদজাদে, সাঈদ পুরসামিমি, পেমান মাদি, ফরহাদ আসলানি, নায়েরে ফারাহানি, মোহাম্মদ আলী মোহাম্মদী প্রমুখ।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা