ছবি: সংগৃহীত
বিনোদন

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝলক প্রকাশের পর থেকেই চারদিকে শুরু হয়েছে নতুন আলোচনা। ছবিটিতে আলিয়া ভাটের ক্যাবারে থিমের গ্ল্যামারাস ও মনোহারী সাজের প্রথম লুকটি ইতিমধ্যে ভক্ত ও সমালোচকদের নজর কেড়েছে। শুক্রবার মুক্তি পাওয়া দুটি পোস্টারে মাথায় পালকের সাজ, ক্রপ টপ ও থাই-হাই স্লিট স্কার্টে আলিয়ার এই জমকালো উপস্থিতি পুরো বলিউডে আলোড়ন তুলেছে।

আলিয়ার এই রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন সত্তরের দশকের প্রখ্যাত ক্যাবারে কুইন জিনাত আমানও। পরিচালক সঞ্জয় লীলা বানসালির প্রশংসা করে জিনাত মন্তব্য করেন যে তিনি একজন দারুণ শো-গার্লকে সবার সামনে এনেছেন এবং এর আগে ক্যাবারে এত সুন্দর রূপ দেখেনি। কিংবদন্তি অভিনেত্রীর এমন প্রশংসায় আপ্লুত হয়ে আলিয়া তাকে ধন্যবাদ জানান এবং জানান যে শুটিং সেটে তাকে নিয়ে বহুবার আলোচনা হয়েছে। এছাড়া শর্বরী ওয়াঘ এই লুককে ‘আইকনিক’ বলে অভিহিত করেছেন, আর নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর ও ভূমি পেডনেকরসহ বলিউডের আরও অনেকেই আলিয়ার এই স্টাইলের ভূয়সী প্রশংসা করেছেন।

এর আগে ছবিটির অভিনেতা রণবীর কাপুরের ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছিল, যেখানে ভিন্টেজ নীল গাড়ির পাশে সানগ্লাস ও সাদা টি-শার্টে তার রক্তাক্ত হাতের উপস্থিতি বেশ কৌতূহল সৃষ্টি করেছে। এই তারকা জুটির পাশাপাশি ছবিটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ভিকি কৌশাল।

সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা