সারাদেশ
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি মনোনয়নকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলার সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকদের অভিযোগ, ত্যাগী এবং নির্যাতিত ক্রীড়াবিদদের উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিকে মনোনয়নের প্রক্রিয়া চালানো হচ্ছে। এ নিয়ে জেলায় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিসিবির ২০২৬ সালের জেলা প্রতিনিধি হিসেবে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে।

এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জেলার বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ রয়েছে, তিনি সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব ও পেশীশক্তির মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদে আসীন হন।

সমালোচকদের দাবি, জেলার প্রকৃত ক্রীড়াবিদ ও দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে যুক্ত ব্যক্তিদের বাদ দিয়ে জনবিচ্ছিন্ন কাউকে প্রতিনিধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সাবেক ক্রিকেটার ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মু. মাসুদ রানার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তাকে মনোনয়ন না দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন অনেক সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক।

জানা যায়, মাসুদ রানা একসময় মুন্সীগঞ্জের ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। রাজনৈতিক ও নানা প্রতিকূল পরিস্থিতির কারণে দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের বাইরে থাকতে বাধ্য হন তিনি। জুলাই আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখার কারণে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের একটি অংশ তাকে বিসিবি প্রতিনিধি হিসেবে দেখতে চেয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ ক্রীড়া সংগঠক বলেন, যারা দীর্ঘদিন ক্রীড়াঙ্গন ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের সামনে আনা হলে তা ক্রীড়াঙ্গনের জন্য অশনিসংকেত হয়ে দাঁড়াবে।

আরেক সাবেক খেলোয়াড় বলেন, মুন্সীগঞ্জের ক্রিকেটকে এগিয়ে নিতে হলে পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং মাঠের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। অন্যথায় ক্রীড়াঙ্গনে বিভক্তি আরো বাড়বে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ- জেলা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে অথবা প্রভাব খাটিয়ে এই মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সচেতন নাগরিক ও সাবেক খেলোয়াড়দের দাবি, বিতর্ক এড়াতে বিসিবি প্রতিনিধি মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং জেলার গ্রহণযোগ্য ও যোগ্য ক্রীড়াবিদকে দায়িত্ব দিতে হবে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা