আলোচনা সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)
প্রবাস

সৌদি আরবে আনন্দ উৎসব

সান নিউজ ডেস্ক : সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে নানা আয়োজনে প্রবাসীদের নিয়ে আনন্দ উৎসবে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দুই দিনব্যাপী দূতাবাস ভবনকে লাল- সবুজ আলোয় সজ্জিত করা হয়।

আরও পড়ুন: পাল্টে গেছে পদ্মা সেতুর চিত্র

শনিবার (২৫ জুন) দূতাবাসে ‘পদ্মা সেতু উন্নয়নের অভিযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। রিয়াদের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা এতে যোগ দেন।

আলোচনা সভায় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, ‘পদ্মা সেতু শুধুমাত্র একটি ইস্পাত, কংক্রিটের সেতু নয় বরং পদ্মা সেতু বাঙালির অহংকার, পদ্মা সেতু আমাদের গর্ব, আমাদের আত্মবিশ্বাস, মর্যাদা, দক্ষতা এবং সক্ষমতার প্রতীক।’

ইতিহাসের পাতায় এ দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ্য করে রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ যেমন সমার্থক, তেমনি উন্নত বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুটি নামও সমার্থক।

আরও পড়ুন: বিশ্বের পরিণতি হবে বিপর্যয়কর

রাষ্ট্রদূত বলেন, জাতির পিতার সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর গতিশীল, সাহসী ও দুরদর্শী নেতৃত্বের কারণে আজ স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।

সভায় কিং সউদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমএ ওয়াদুদ, ব্যবসায়ী এমএ জলিল, ব্যবসায়ী এম আর মাহবুব, দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মুর্তুজা জুলকার নাঈন নোমান ও দক্ষিন পশ্চিমাঞ্চলের উন্নয়ন বিষয়ে মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা বক্তব্য প্রদান করেন।

এ সময় পদ্মা সেতু নিয়ে তথ্যচিত্র ও থিম সং পরিবেশন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম।

আরও পড়ুন: ঋণখেলাপি হয়ে গেল রাশিয়া

আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রবাসীরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা