সারাদেশ

পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

সান নিউজ ডেস্ক: ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুস সামাদ নামে অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।

আরও পড়ুন: মামির সাথে আপত্তিকর অবস্থায় ধরা যুবদল নেতা!

শুক্রবার (১৫ জুলাই) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের রাউতাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আব্দুস সামাদ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঝিনাইদহ অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্দুস সামাদ সকালে হাঁটতে বের হন। সাড়ে ৬টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

তিনি আরও জানান, এ ব্যাপার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘাতক পিকআপটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। তবে পিকআপটি চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা