সারাদেশ

শিশু হত্যা মামলার আসামি গ্রেফতার

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে মোঃ মাসুদ মোল্লা (৪০) নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৫ জুলাই) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। ওই আসামির বিরুদ্ধে একটি শিশু হত্যা ও একটি নারী শিশু নির্যাতন মামলা রয়েছে। তবে আসামি মাসুদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে নারী শিশু মামলায়।

আরও পড়ুন: যুবলীগ নেতার ছবি ভাইরাল

মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে, ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের দক্ষিণ গোপালপুর গ্রামের মজিদ সরদারের মেয়ে লামিয়ার সঙ্গে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি স্থাল গ্রামের সেকান্দার মোল্লার ছেলে খোকন মোল্লার ২০১৭ইং সালের এপ্রিল মাসের ৮ তারিখ পারিবারিকভাবে বিয়ে হয়। পরে তাকে (লামিয়াকে) বিভিন্ন সময় যৌতুকের জন্য তার স্বামী খোকন, ও তার পরিবারের লোকজন শারীরিক ও মানষিক নির্যাতন চালায়।

পরে যৌতুক লোভী স্বামী খোকন, তার ভাই মারুফ ও মাসুদসহ বেশ কয়েকজনকে আসামি করে আদালতে একটি নারী শিশু নির্যাতন মামলা দায়ের করে ওই গৃহবধু লামিয়া। পরে আসামিরা এলাকা থেকে পালিয়ে যায়। এতে করে আদালত স্বামী খোকন ও ভাই মাসুদসহ কয়েক জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন: পরান নিয়ে আশায় বুক বেঁধেছে মিম

পরে কালকিনি থানার এসআই শাখাওয়াত হোসেন ও এএসআই সোহাগ হোসেন সঙ্গীয় ফোর্সনিয়ে অভিযান চালিয়ে পলাতক অবস্থায় মাসুদকে আলীনগর এলাকা থেকে গ্রেফতার করে। এদিকে ওই আসামীরা মিলে গৃহবধু লামিয়ার দেড় বছরের শিশু পুত্র সন্তান ওমর ফারুককে গত মে মাসের ১৮ তারিখ পানিতে ফেলে হত্যা করে। এই ঘটনায় নিহতের মা লামিয়া বাদী হয়ে আদালতে স্বামী খোকন, তার ভাই কালাচান, ও মাসুদসহ ৫জনের নামে আরও একটি হত্যা মমলা দায়ের করেন।

মামলার বাদি লামিয়া কান্না জরিত কণ্ঠে বলেন, আমার বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার স্বামী ও তার পরিবারের লোকজন আমাকে শারীরিক ও মানষিক নির্যাতন করছেন। এবং আমার বিয়ের পর যৌতুক লোভী স্বামী রহিমা নামের এক জন নারীকে পুনরায় বিয়ে করেন। তাই আমি তাদের নামে মামলা করেছি। আমার সংসারে একটি কন্যা ও একটি পুত্র সন্তান ছিল। কিন্তু আমার স্বামীসহ তার পরিবারের লোকজন মিলে আমার দেড় বছরের শিশু পুত্র সন্তান ওমর ফারুককে পানিতে ফেলে হত্যা করেছে। তাই আমি বাদী হয়ে আদালতে তাদের নামে আরো একটি হত্যা মমলা দায়ের করেছি। আমি আসামিদের ফাঁসি চাই।

আরও পড়ুন: ট্রাম্পের প্রথম স্ত্রীর মৃত্যু

এ ব্যাপারে কালকিনি থানার ওসি তদন্ত মোঃ নাসিরউদ্দিন বলেন, গ্রেফতাকৃত আসামি মাসুদের বিরুদ্ধে একটি হত্যা ও একটি নারী শিশু নির্যাতন মামলা রয়েছে। তবে ওয়ারেন্ট হয়েছে নারী শিশু মামলায়। তাই আসামি মাসুদকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চোর চেষ্টা চলছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান...

কর্ণফুলীতে ট্রলারে আগুনের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু  

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়...

নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামের এক মা...

ঢেউটিন চাইতে যাওয়ায় কৃষককে জরিমানা করলেন ইউএনও

কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদে ঢেউটিন সহায়তার আবেদন নিয়ে যাওয়ায় এক কৃষককে প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা