সংগৃহীত ছবি
সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

এসআর শফিক স্বপন মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ সাব্বির হোসেন-(৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম। এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন অবৈধ বালু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যান।

আরও পড়ুন: চার বিভাগকে প্রদেশ করার সুপারিশ

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের দক্ষিন কানাইপুর গ্রামের একটি পুকুর থেকে সাব্বিরসহ স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছেন। এ খবর পেয়ে ওই এলাকায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাব্বিরকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাব্বির নামে একজন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা